1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এর মাঝে এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অপহরন সহ ধর্ষনের চেস্টা মামলায় আসামী পাপুল আহম্মেদ মোল্লা, এসআই শারমিন আক্তার শাম্মীর নেতৃত্বে একটি টীম রহমতপর বাইপাস এলাকা থেকে ধর্ষনের চেস্টা মামলার আসামী জুয়েল হাসান জয়, এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম বলাশপুর আলীয়া মাদ্রাসা থেকে নিয়মিত মামলার আসামী সুরাইয়া ইয়াছমিন রুনা গ্রেফতার করে।

এছাড়া এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, এসআই আনোয়ার হোসেন এবং এসআই আল মামুন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো ৪ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মন্তাজ আলী, মোঃ ইমন মিয়া, রাব্বি হাসান ও মোঃ ফারুক মিয়া। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD