1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপূজায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে কোতোয়ালি পুলিশের ব্রিফিং - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

দুর্গাপূজায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে কোতোয়ালি পুলিশের ব্রিফিং

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

আসছে দুর্গাপূজায় বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই রোধ ও মাদকমুক্ত শান্তিময়, নিরাপদ বাসযোগ্য নগর উপহার দিতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং করা হয়। শুক্রবার বিকালে কোতোয়ালি মডেল থানার অভ্যন্তরে এই ব্রিফিং করা হয়।


কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রায়হানুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) ওয়াজেদ আলী, ১নং ইনচার্জ এসআই আনোয়ার হোসেনসহ বিভিন্ন ফাড়ির ইনচার্জ, বিট কর্মকর্তা, থানা ও ফাড়ি পুলিশের সকল অফিসার, পূজামণ্ডপে দায়িত্বরত আনসার সদস্য ও পুলিশ ফোর্স গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন,পূজামন্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি ঐ অঞ্চলের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সকলকে সজাগ থাকতে হবে। একইসাথে পূজামন্ডপ ও আশপাশ এলাকায় সন্দেহভাজন কাউকে ঘুরাফেরা করতে দেখা গেলে আইনের আওতায় আনতে হবে। সভাপতির বক্তব্যে

ওসি শাহ কামাল আকন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব পালনকালে পূজারী ও ভক্তবৃন্দ যাতে শান্তিতে উৎসব করতে পারে তার দিকে কঠোরভাবে নজর রাখতে হবে। কারো দায়িত্বে অবহেলা জনিত কারণে কোন পূজামন্ডপ কিংবা মন্ডপ এলাকার আশপাশ এলাকায় অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এরপরও যদি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে পূজামণ্ডপে এবং আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাৎক্ষণিক অপরাধীদের গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে অপরাধী কে তা দেখার কিংবা ভাবার কিছু নেই। অপরাধীকে অপরাধী মনে করেই আইনী ব্যবস্থা নিতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD