1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দের বিভিন্ন মন্ডপ পরিদর্শন - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভাগীয় নগরীসহ কোতোয়ালি থানা এলাকায় পূজামন্ডপ ও মন্দিরসহ আশপাশের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, ভক্ত ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে ওসি শাহ কামাল আকন্দ টিম সহকারে নজরদারি শুরু করেছেন। শনিবার রাতে ওসি শাহ কামাল আকন্দ শম্ভুগঞ্জের বেশ কয়েকটি পূজামণ্ডপ সহ কালিবাড়ি মন্দির এলাকা ঘুরে দেখেন এবং পরিদর্শন করেন।

এ সময় মন্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর জন্য তিনি নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন, যে কোন সমস্যা এবং অপ্রীতিকর ঘটনায় জরুরীভাবে মন্ডপগুলোর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং থানার ওসিসহ উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করুন। তিনি আরো বলেন, মণ্ডপে মন্ডপে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে, পূজামণ্ডপে কিংবা মন্দিরে কেউ কোন ধরণের নাশকতা করার চেষ্টা করলে তাৎক্ষণিক অবহিত করুন। নাশকতাকারী যতই প্রভাবশালী হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ময়মনসিংহের সুযোগ্য জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা দিতে প্রস্তুত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD