1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
টাংগাইল এর কৃষ্ণা রানীকে উপজেলা প্রশাসন সংবর্ধনা দেন দুদিন পরে - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

টাংগাইল এর কৃষ্ণা রানীকে উপজেলা প্রশাসন সংবর্ধনা দেন দুদিন পরে

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলের ফরোয়ার্ড জোড়া গোলদাতা কৃষ্ণা রানী সরকার, কোচ গোলাম রব্বানী ছোটন ও গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম রায়হান বাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। অন্য সব খেলোয়াড় বাড়ি যাত্রা পথে পথিমধ্যে দফায় দফায় সংবর্ধিত হলেও কৃষ্ণার ক্ষেত্রে তা করা হয়নি। এ ব্যপারে প্রশাসনিক দায়হীনতা প্রকাশ পাওয়ার পর প্রশাসনিক ভাবে দুদিন পর তাকে সংবর্ধনা দেয়া হয় ।

 গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পুষ্পমাল্যে আনন্দ র্‍্যলী ও কেক কেটে সংবর্ধিতদের বরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার পক্ষ থেকে তাদের তিনজনকে দেড় লাখ টাকা দেওয়া হয়। এছাড়াও গোপালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইউএনও পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কৃষ্ণার বাবা বাসুদেব সরকার প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD