1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অসাম্প্রদায়িক দেশ গড়তে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই - ময়মনসিংহে অধ্যাপক ডাঃ এম এ আজিজ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

অসাম্প্রদায়িক দেশ গড়তে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই – ময়মনসিংহে অধ্যাপক ডাঃ এম এ আজিজ

মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ৪ সদর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব, জেলা আওয়ামী লীগ এর অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ হয়,দেশের সকল খাতে আজ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আজকে আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন, স্বাধীনতার স্ব পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়,এটা আজ প্রমাণিত। দেশে কি পরিমান উন্নয়ন হয়েছে, সেটা আপনারা জানেন। আর বিএনপি এসে কি করে, দূর্নীতি, হাওয়া ভবন,এতিমের টাকা আত্মসাৎ, সেটাও কিন্তু জানেন। বিভিন্ন পূজা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এম এ আজিজ আরও বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা সজাগ থাকবেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহবান জানান তিনি। পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলান্ডাজ তারা,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD