1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জেলা পরিষদ নির্বাচনে ইউসুফ খান পাঠানকে বিজয়ী করতে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের মতবিনিময় - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

জেলা পরিষদ নির্বাচনে ইউসুফ খান পাঠানকে বিজয়ী করতে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীককে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফুলবাড়িয়া পৌরসভা মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তার বক্তব্যে তিনি বলেন, অধ্যাপক ইউসুফ খান পাঠান জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। আগামী ১৭ অক্টোবর তাকে বিজয়ী করবেন। তিনি হবেন সকলের চেয়ারম্যান।
সভায় আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান তার প্রতীক আনারস প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জবান আলী, এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল হোসেন, কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য গণ বক্তব্য রাখেন।


সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল,দফতর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, এডভোকেট আবুল কাশেম মুছা, ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন, মোঃ শামছুল হক, মমিনুল হক হযরত, উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষিবিদ মোঃ আব্দুল খালেক, ডাঃ মিজানুর রহমান, আব্দুল মান্নান, হাবিবুর রহমান চানু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, আবু কাউসার মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন আগামী ১৭ অক্টোবর যাতে উৎসব মুখর পরিবেশ করতে সকলের প্রতি আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD