1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও দেশের উন্নয়নে ভূমিকা রাখতেন-মসিক মেয়র - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট

শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও দেশের উন্নয়নে ভূমিকা রাখতেন-মসিক মেয়র

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, শেখ রাসেল পরিণত হয়ে বেড়ে ওঠার আগেই চরম নির্মমতার শিকার হয়েছেন। বঙ্গবন্ধুর উত্তরসূরী শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও নিজেকে দেশের উন্নয়নে এবং দেশের সেবায় নিবেদন করতেন। ঘাতকেরা সে সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছে।

মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ এর উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন মেয়র।

মেয়র আরও বলেন, জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। জাতির পিতার কন্যা আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা এনে দিয়েছেন, বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করেছেন। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তব করেছেন।আমরা জাতির পিতা ও তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ।

এ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, প্যানেল মেয়র সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান ও দীপায়ন দাস শুভ সহ মসিকের বিভাগ ও শাখা প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে সার্কিট হাউজ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়া, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার ব্যবস্থা ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD