1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জামায়াতের সেক্রেটারীসহ ১৯ নেতাকর্মী আটক - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

ময়মনসিংহে জামায়াতের সেক্রেটারীসহ ১৯ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে চরপাড়া একটি রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরের চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক অন্যরা হলেন- ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, শনিবার সকালে নগরের চরপাড়া এলাকায় একটি মিছিল বের করার চেষ্টা করেন জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান তারা। পরে বিকেলে ওই এলাকার সালতানাত রেস্টুরেন্টে গোপন বৈঠকের আয়োজন করেন জামায়াতের লোকজন। খবর পেয়ে সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ।

তিনি জানান, আটক হওয়া ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতা তৈরির পাঁয়তারা করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD