1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে শ্রেষ্ঠ জয়িতাদেন সন্মাননা প্রদান  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে ময়মনসিংহের ফুটপাতেই মাসে হয় পনেরো লাখ টাকার চাঁদাবাজী! ময়মনসিংহ সড়কে মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজী করে দুকুল বাহিনী! ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন -আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে শীর্ষ চাদাঁবাজের নামে মামলা

ময়মনসিংহে শ্রেষ্ঠ জয়িতাদেন সন্মাননা প্রদান 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।  ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে প্রত্যেক জয়িতাকে সন্মাননা ক্রেস্ট ও নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। এসময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারী পুরুষ মিলে মিশে কাজ করতে হবে। নারীদের পিছনে রেখে কোন উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সকল কর্মকান্ডে অংশ গ্রহণ করতে হবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, ময়মনসিংহ প্রান্তে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন।  স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক ফেরদৌসী বেগম।
  শ্রেষ্ঠ ৫ জন জয়িতা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আমেনা বেগম চম্পা, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী দেলুয়ারা বেগম, সফল জননী সুলতানা রাজিয়া, নির্যাতনের বিভিিষকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী আবিদা সুলতানা আল্পনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তনু হিজরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD