1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ নিয়োগে এসপির ঘোষনা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

ময়মনসিংহে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ নিয়োগে এসপির ঘোষনা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪০৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ময়মনসিংহে পুলিশ সদস্য (টিআরসি) নিয়োগ করা হবে। এ জন্য সাংবাদিক সমাজের শতভাগ সহযোগিতা চাই। বাংলাদেশ পুলিশে ময়মনসিংহ জেলা পুলিশ সদস্য নিয়োগ প্রসঙ্গে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা শনিবার সন্ধ্যায়  সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ সদস্য নিয়োগ নিশ্চিত করতে জেলার প্রতিটি বিট পুলিশে দায়িত্বরত কর্মকর্তাগন বিট ও উঠান বৈঠক করে আসছে। কোন ধরনের অনিয়ম, প্রতারনা হলে তার বিরুদ্ধে কঠোর এবং সর্বোচ্চ আইনী ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের উদ্দেশ্য পুলিশ সুপার আরো বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী  এ কথাটি নিয়োগের পরে প্রমান করবো। আপনাদের কাছে জনানদিহি করবো।
পুলিশ সুপার বলেন, ময়মনসিংহে পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেয়া হবে ১৯৫ জন। এর মাঝে ১৬৬ পুরুষ ও ২৯ জন নারী সদস্য। এই নিয়োগে ৬৬০৬ আবেদন করেছেন। যা এক জেলায় বাংলাদেশে রেকর্ড পরিমাণ। তিনি আরো বলেন, এ সব নিয়োগ প্রার্থীদেরকে রবিবার শারিরীক ও কাগজপত্র বাছাই কাজ চলবে।পরবর্তী দুইদিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যাচাই করা হবে। আগামী ৬ মার্চ যোগ্যদের মধ্য থেকে যাচাই বাছাইয়ে উন্নীতদের মধ্যে লিখিত পরীক্ষা হবে। পরবর্তীতে ১৫ মার্চ লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ওসি ডিবি সফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD