1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন কোতোয়ালির শাহ-কামাল আকন্দ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন কোতোয়ালির শাহ-কামাল আকন্দ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৩৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ রেঞ্জে আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। অভিন্ন মানদণ্ডে তিনি বরাবরের মত শ্রেষ্ঠত্বের দাবিদার হলেন। মঙ্গলবার ২১মার্চ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য তার কার্যালয়ে শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, চুরখাই এলাকায় পিতাপুত্র ডাবল মার্ডার মামলায় জড়িতদের অল্প সময়ে গ্রেফতারসহ মামলার রহস্য উদঘাটন, কল্পা এলাকায় পুলিশ সদস্য খুন মামলার আসামী অল্প সময়ে গ্রেফতারসহ মামলার রহস্য উদঘাটন, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আদালতের পরোয়ানা ভুক্ত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সব সময় দায়িত্বশীল ভুমিকা পালন করে আসছে। ওসি শাহ কামাল আকন্দ মেধা ও কৌশল খাটিয়ে তিনি সব সময় দক্ষতার পরিচয় বহন করে আসছেন বলে সাধারণ মানুষ মনে করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD