1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ে চুরি ছিনতাইরোধসহ যানজট নিরসনে ১নং ফাড়ি পুলিশ চ্যালেঞ্জ নিয়েছে - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি: ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত

নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ে চুরি ছিনতাইরোধসহ যানজট নিরসনে ১নং ফাড়ি পুলিশ চ্যালেঞ্জ নিয়েছে

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বিভাগীয় নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড় ও স্টেশন রোড এলাকায় চুরি, ছিনতাইরোধসহ ঈদ মার্কেটে যানজট নিরসনে কাজ করছে ১ নং ফাড়ি পুলিশ। ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেন গুটি কয়েক পুলিশ সদস্য নিয়ে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি যানজট ও চুরি ছিনতাই রোধে রমজামের শুরুতেই মাঠে নেমেছেন।
রমজান মাস। আসতে না আসতেই ঈদের কেনাকাটার ধুম পড়েছে। সাথে রয়েছে ইফতারসহ নিত্যদিনের হাট বাজার। নগরীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন কেনাকাটা অন্যতম স্থান হিসাবে দীর্ঘদিন ধরেই বেছে নিয়েছে নগরীর গাঙ্গিনার পাড় ও তৎসংলগ্ন দোকানপাঠ। পাশেই রয়েছে নিত্যদিনের কেনাকাটার জন্য মেছুয়া বাজার। সর্বোপরী গাঙ্গিনার পাড় মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত বিশাল বিপনী বিতান, মার্কেট, কাচা বাজার। রমজান যতই কমতে শুরু করেছে, ঈদ ততই কাছে আসছে। মানুষের কেনাকাটার ধুম পড়ছে। কয়েকযুগ ধরে চলা সময়ের প্রয়োজনে সরু রাস্তা। এই রাস্তায় ভীড় লেগেই আছে। এক সময় এই নগরীতে যত সামান্য রিক্সা ছাড়া অন্য কোন যানবাহন ছিলনা। মার্কেটগুলোও গড়ে উঠেছে সরু রাস্তার আদলে। কোন মার্কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। কয়েকযুগ পর ময়মনসিংহ শহরটি এখন বিভাগীয় নগরী। পুরোনো সেই শহরে রিক্সার পাশপাশি, ব্যাটারী চালিত অটো, মিশুক, হাজার হাজার মোটর সাইকেল, শত শত প্রাইভেটকার নিয়মিত চলাচল করছে। এ সমস্ত যানবাহন নগরীর চিরচেনা সরু রাস্তায় পার্কিং করে ঘন্টার পর ঘন্টায় থামিয়ে রেখে তাদের সকল ধরণের কেনাকাটা সারছে। ফলে যানজট লেগেই আছে। এ সুযোগে চুরি ছিনতাইকারীচক্র তাদের সুবিধা মত বিনা বাধায় চুরি ও ছিনতাই করে অতি সহজেই পালিয়ে যাচ্ছে।
এ সব মাথায় নিয়ে ফাড়ি পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন রমজানের ঈদকে সামনে রেখে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত, চুরি- ছিনতাই, পকেটমার রোধ করতে মাঠে নেমেছেন। রবিবার ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেন তার সহকর্মীদের নিয়ে যানজট নিরসনে মাঠে নামেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ঈদকে সামনে রেখে এই অঞ্চলে কোন ধরণের চুরি, ছিনতাই, পকেটমারদের ঠাই দিবেন না। এছাড়া যানজট নিরসনে গাঙ্গিনার পাড় থেকে শুরু করে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত সড়কে মোটরসাইকেল, অটো, মিশুক, প্রাইকেটকার পার্কিং করতে দিবেন না। এর পরও এই এলাকায় অবৈধভাবে যানবাহন পার্কিং কওে যানজট সৃষ্টি করা হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD