1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

তিনি আজ (২২ এপ্রিল) সকাল আটটায় অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন।

নামাজে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ছাড়াও মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD