1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রেসক্লাবের সাঃ সম্পাদকের অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

প্রেসক্লাবের সাঃ সম্পাদকের অভিযোগ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

সাংবাদিক সালাউদ্দীন বেলাল ইতি পূর্বে ময়মনসিংহের তৎকালিন পুলিশ সুপারকে অভিযোগ করেছিলেন তার বাসার সামনে পানির লাইনের পিতলের মাথা চুরি হয়ে গেছে। পুলিশ সুপারের সামনে বসে অভিযোগ করে বলে ছিলেন ময়মনসিংহ শহরে আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। চারিদিকে চুরি ছিনতাই বেড়ে গেছে! এমন অভিযোগে পুলিশ সুপার তাৎক্ষকনক টিএস আইকে ব্যবস্তা নেয়ার নির্দেশ দেন। কদিন পর সালাউদ্দীন বেলাল আবার পুলিশ সুপার কার্যালয়ে যান এবং পুলিশ সুপারকে বলেন তার চুরি হওয়া কলের মাথা এখনো পায়নি। তিনি আরো বলেন এটা পিতলের মাথা ছিল!
ময়মনসিংহে ঈদের রাতে অটো চালক ও রিক্সা চালক খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ আইনের আওতায় আনেন। এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার। প্রেস ব্রিফিং’এ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অভিযোগ করেন, তার কম্পিউটার অপারেটর এর বাসায় চুরি হয়েছে। পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। তারা থানায় অভিযোগ করেনি। তিনি আরো বলেন ময়মনসিংহে আইন শৃংখলার অবনতি হয়েছে। পুলিশ সুপার বলেন, ময়মনসিংহ শহর এলাকায় ২ শতাধিক চোর ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। এর পরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এটা জনস্বোর্থের অভিযোগ না ব্যক্তি স্বার্থের নিয়ে প্রশ্ন উঠতে পারে? মুল ধারার এমন সাংবাদিকে প্রশ্নই তো প্রশ্নবিদ্ধ!
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনার পাড়। এই এলাকাকে নগরীর প্রাণকেন্দ্র বলে সাধারণ মানুষজন। ঈদ, পূজা বা বিশেষ দিনগুলোকে সামনে রেখে জামালপুর, শেরপুর, নেত্রকোণাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষজন এর আসা যাওয়ার জন্য বাস ট্যান্ড এলাকাসহ সব স্থানেই নিরাপত্তা ব্যবস্তা ছিলো কঠুর। শহরের গাঙ্গিনার পাড় নিত্যপণ্য থেকে শুরু করে বিশেষ দিনের কেনাকাটা করতে আসেন বিভিন্ন জেলার মানুষ। ব্যবসা বান্ধব এই এলাকায় সব সময় ভীড় লেগেই থাকে। ভীড়ে ফাঁকে চোর, ছিনতাইকারী ও পকেটমার দল সব সময় উৎপেতে থাকে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের পকেটকেটে রাখার কৌশলে। তবে পুলিশ সব সময়ই বাড়তি নজরদারি রাখায় নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। চলতি ২০২৩ সনের ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীর প্রাণ কেন্দ্র ব্যবসা বান্ধব প্রিয় এই এলাকা গাঙ্গিনার পাড়কে চুরি ছিনতাই পকেটমারমুক্ত রাখার চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছে।
যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড বলেই নগরবাসী মনে করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD