1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ক্লুলেস হত্য মামলার আসামী ভোলা থেকে গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ক্লুলেস হত্য মামলার আসামী ভোলা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

র‌্যাব-১৪ ও র‌্যাব-০৮ এর যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার মধুপুর থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাঈদ মিয়া (২৫) কে ভোলা জেলার ভোলা সদর থানাধীন বড় চরসামাইয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

গত ০১/০৫/২০২৩ ইং খ্রিঃ তারিখ রাত অনুমান ২২:০০ ঘটিকা হতে ০২/০৫/২০২৩ খ্রিঃ তারিখ বেলা ১২:০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় শ্রমিক শমসের আলী (৩০), পিতা- মোঃ ফজলুল হক, গ্রাম- হরিণধরা, থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইল ও তার তিন বন্ধু মিলে মদ্যপান করে ফেরার পথে তাকে হত্যা করে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন হরিণধরা সাকিনস্থ তিলের টাল পাকা রাস্তা হইতে হরিনধরা যাওয়ার রাস্তার মোড়ে জনৈক আঃ বাছেদ, পিতা-আঃ ছালাম এর সামাজিক বনায়ন প্রকল্পের রাস্তা সংলগ্ন আনারস বাগানে লাশ ফেলে রেখে যায়। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। উক্ত ঘটনায় নিহত শমসের আলীর পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যা মধুপুর থানার মামলা নং- ০৩/৮০, তারিখ- ০৩/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ The Penal Code, 1860;।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD