1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আজ বিকেলে শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সময় - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আজ বিকেলে শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৪৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। এই আসনের উপনির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (৪ জুলাই)।

ইতোমধ্যে এই আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।কিন্তু বিএনপি এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানা গেছে।

মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ জুলাই।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, আসন্ন চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন মঙ্গলবার (৪ জুলাই)। নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে একজন করে ১৫৬ জন প্রিসাইডিং কর্মকর্তা, প্রতি বুথে একজন করে সহকারী প্রিসাইডিং ১২৫১ জন এবং প্রতি বুথে ২ জন করে পোলিং অফিসার ২৫০২ জন দায়িত্ব পালন করবেন।

আগামী ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।

এদিকে সোমবার এই আসনের উপনির্বাচনে নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।এ উপনির্বাচনে অংশ নিতে ২৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

উল্লেখ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন।গত ২ জুন  আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD