1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে চোর চক্রের এক সদস্য গ্রেফতার-সিএনজি উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে চোর চক্রের এক সদস্য গ্রেফতার-সিএনজি উদ্ধার

নেপাল ধরঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে সিএনজি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেন থানা পুলিশ। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, যাত্রী সেজে সিএনজি গাড়ীর ড্রাইভারকে অচেতন করে সিএনজি চুরির চেষ্টা এবং পুলিশে সংবাদের মাধ্যমে চেকপোষ্ট বসিয়ে চোর সহ সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। বুধবার ১৬ আগস্ট জনৈক সিএনজি ড্রাইভার আশিকুর রহমান আশিক (২১) সাং- সত্রাশিয়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ রাত্রি অনুমান ১০:৩০ ঘটিকার সময় মুক্তাগাছা পৌরসভা মোড় সিএনজি স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করিতে থাকে। অতপর ২জন ব্যক্তি যাত্রী সেজে সিএনজি গাড়ী ভাড়া করে মুক্তাগাছা হইতে ময়মনসিংহ যাইতে থাকে। পথিমধ্যে মুক্তাগাছা থানাধীন নতুনবাজার গরুর হাট পাড় হওয়ার পর আসামী বাদীর ঘাড়ের পিছনে হাত দিয়ে ধরে রাখে এবং বিষ জাতীয় পদার্থ ফু দিয়ে বাদীর দিকে প্রয়োগ করে। বাদী সাথে সাথে দূর্বল হয়ে যায় এবং বাদীর শরীরে কিছুটা ঘুম ঘুম ভাব চলে আসে। বাদী বুঝতে পারে যে, তাহারা সিএনজি গাড়ীটি চুরি করার জন্য বাদীকে জোরপূর্বক ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় বাদী মুক্তাগাছা শারীরিক শিক্ষা কলেজের সামনে ১নং সাক্ষী মোঃ মাজিরুল (৩৫) কে দেখিতে পাইয়া ডাক চিৎকার করিয়া বলিলে ১নং সাক্ষী থানায় সংবাদ দিলে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সদয় সার্কেল ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর ইসলাম ফকির, এর নির্দেশক্রমে মনতলা চেকপোষ্টে ডিউটি পার্টিকে অবহিত করা হয়। অতপর সিএনজি গাড়ীটি চেকপোষ্টে পৌছিলে সিগনাল দিয়া থামাইলে সিএনজিতে থাকা ২ জন যাত্রী দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আসামী মোঃ বিপ্লব (৫২), পিতা মৃত- নয়ন মিয়া, মাতা মৃত- হামিদা বেগম সাং- কলেজরোড় হাজীবাড়ী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে আটক করিতে সক্ষম হয়। ধৃত ব্যক্তিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে কোন সন্তোষজনক জবাব দিতে পারে না এবং সিএনজি ড্রাইভারকে কিছুটা ঘুম ঘুম শরীরে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD