1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভালুকায় সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৫৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের  পিটানোর হুমকি দিয়ে বক্তব্য দেন জনপ্রতিনিধি ও নেতারা। এই হুমকির প্রতিবাদে বুধবার ঘন্টা ব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন ভালুকা রিপোর্টার্স ইউনিটি। ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল। এ সময় অন্যান্যের মাঝে আরও  বক্তব্য রাখেন সাংবাদিক শাজাহান সেলিম,  ফিরোজ খান, জহিরুল ইসলাম জুয়েল,  আক্কাস আলী, জোনায়েদ শাহরিয়ার, রফিকুল ইসলাম রফিক, কামরুল এহসান চন্দন, খলিলুর রহমান, আব্দুস সামাদ, শাহ হাসান আলী, মনির খান, মাহমুদুল হাসান ফুরাদ, আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন আগামী তিনদিনের মধ্যে তাদের ক্ষমাচাইতে হবে  না হলে কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে ভালুকা সাংবাদিক সংগঠনগুলো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD