1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 ২৪ জুন ২০২৬: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮০ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ময়মনসিংহ জেলা কার্যালয়। বুধবার (২৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে একটি দল ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার চুরখাই পাঁচ রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলম এশিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আসাদুল ইসলাম (২৩) ও মো. রাকিবুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বলে জানা গেছে। এ ঘটনায় পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD