1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় সোনার দোকানে ডাকাতি : ২৫০ভরি সোনালুট - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভালুকায় সোনার দোকানে ডাকাতি : ২৫০ভরি সোনালুট

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় বোমা ফাটিয়ে সোনার দোকানের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫০ ভরি সোনা লুট করেছে সঙ্ঘবদ্ধ ডাকাদল। এ সময় ডাকাতদলের হামলায় দোকান মালিক অধীর কর্মকার গুরুতর আহত হন।এছাড়াও কয়েকজন পথচারি আহত হয়েছেন।খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় চার থেকে পাঁচ জনের একটি সঙ্ঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল একটি প্রাইভেটকারে এসে প্রদীপ জুয়েলার্সে ডুকে দোকান মালিক ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে আটক করে। প্রায় ২৫০ ভরি সোনা লুট করে নিয়ে যাওয়ার সময় দোকান মালিকের মাথায় আঘাত করে বেশ কয়েকটি বোমা ফাটিয়ে গফরগাঁওয়ের দিকে চলে যায়।বুধবার রাত ৯ টায় ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আহত দোকান মালিককে উদ্ধার করে ভালুকা  হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে এক পথচারী আহত হন। স্থানীয় লোকজন আহত দোকান মালিককে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD