1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ইজিবাইক এবং অটোভ্যান চোরাই চক্রের ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ ইজিবাইক এবং অটোভ্যান চোরাই চক্রের ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

গত ২১ জুলাই বিকাল অনুমান ৪ টার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পে ভুক্তভোগী মোঃ নুর উল্লাহ (৪২), একটি ইজিবাইক শম্ভগঞ্জ বাজার হইতে চুরি হয়েছে মর্মে অভিযোগ করেন। পরবর্তীতে র‌্যাবের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং ময়মনসিংহের আশাপাশ এলাকায় ব্যাপক নজদারী বৃদ্ধি করে।
এক পর্যায়ে গত ২১ জুলাই সন্ধ্যায় ৭ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রাঘবপুর গ্রামস্থ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের্^ জনৈক মোঃ রতন মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ মোশারফ হোসেন (২৮)কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ভুক্তভোগীর ইজিবাইকটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ হোসেন একজন পেশাদার চোর চক্রের সদস্য বলে জানা যায় এবং মোশারফ হোসেন জানায় তাহার চুরি করা আরো একটি অটোভ্যান তার সহযোগী মোঃ নজরুল ইসলাম এর হেফাজতে গৌরীপুরের নওপাই গ্রামে রয়েছে। তখন মোশারফ হোসেন এর দেয়া তথ্য যাচাই করার জন্য গৌরীপুর থানাধীন নওপাই গ্রামে আরো একটি অভিযান পরিচালকনা করে মোশারফ এর সহযোগী নজরুল ইসলাম (৪০)কে র‌্যাব গ্রেফতার করেন এবং মোঃ নজরুল ইসলামের হেফাজত হইতে আরো একটি অটোভ্যান উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা হতে তারা বিভিন্ন জায়গা হতে প্রতিনিয়ত ইজিবাইক, অটোভ্যান এবং মটরসাইকেল চুরি করে বলে জানা যায়। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ মোঃ নুর উল্লাহ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD