1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
চেতনা অম্লানে নবাগত ডিআইজি দেবদাস ভট্রাচার্জ পুস্পস্তবক অর্পন করেছেন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

চেতনা অম্লানে নবাগত ডিআইজি দেবদাস ভট্রাচার্জ পুস্পস্তবক অর্পন করেছেন

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য‍্য বিপিএম (সেবা) ২৪ জুলাই রবিবার ২০২২ ইং তারিখে যোগদান করেন। এসময় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম (সেবা), পুলিশ সুপার, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন-অর-রশিদ, রেঞ্জ অফিস ময়মনসিংহ।এসময় ময়মনসিংহ রেঞ্জ অফিসের কর্মরত সকল অফিসার ও ফোর্সসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজ তিনি চেতনা অম্লানে পুস্পস্তবক অর্প ন করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক কার্য ক্যেরম শুরু করেন। এ সময় তার সাথে ডিআইজি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ৩০ জুন ২০২২ ইং তারিখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য’র বদলি আদেশ হয়। নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য এর আগে সুনামের সাথে রংপুর রেঞ্জে চার বছর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন কালে তিনি সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা বা অপমৃত্যু, মাদক, নারী নির্যাতন এসমস্থ বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়াও তিনি কোভিট-১৯ করোনা ভাইরাস মোকাবেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমাজের সকলকে দায়িত্বশীল এবং আইনের উপর শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্রের আইন বিধি বিধান মেনে চলার আহবান করেন। তার স্বপ্ন নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সকলের দায়িত্বশীল ভূমিকায় সে বাংলাদেশ প্রতিষ্ঠা করা।পাশাপাশি ময়মনসিংহবাসীর সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেগমান করতে আশা ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD