1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিলুপ্তের পথে জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসার ঐতিহ্য - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

বিলুপ্তের পথে জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসার ঐতিহ্য

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৮৯ বার পড়া হয়েছে

 দেশের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসা। এর প্রতিষ্ঠা কাল হলো ১৯২৮ সাল। মাদরাসাটির ঐতিহ্য বিশ্বে ছড়িয়ে আছে। যার বর্তমান মোহতামিম হলেন মাওলানা ওয়াইজ উদ্দিন। এমন বিশাল প্রতিষ্ঠান এখন অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। মাওলানা ওয়াজ উদ্দিন এর বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। যে প্রতিষ্ঠানে শিক্ষক সংখা মাত্র ৬২ জন। এর পরও ওয়াইজ উদ্দিনের কিছুই হচ্ছেনা। কমিটির প্রভাবশালীদের ভাগিয়ে রেছেন ওয়াইজ উদ্দিন। কোন প্রতিষ্ঠানের সংখাঘড়িষ্ঠ শিক্ষকরা এমন অভিযোগ দায়ের করলেই তিনি বহ্নিস্কার হতেন! অবাক করার বিষয় হলো জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসা ক্ষেত্রে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলো আজ কোথায় গিয়ে দাড়িয়েছে?
সুত্র জানায়, জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসা দায়িত্বে যিনি আছেন তার ২ ছেলে ( শিক্ষক নয়) ও ২ মেয়ের জামাতা একই প্রতিষ্ঠানে চাকুরি করেন। মেয়ের জামাতাদের রয়েছে স্পেশাল রুম। আর মুহতামিমের দ্বায়িত্ব পালন করা মাওলানা ওয়াইজ উদ্দিনের রয়েছে, হজ্ব কাফেলার রুম ও প্রিন্সিপাল হিসেবে অফিস রুমও। মাদসার কম্পাউন্ডে সরকারী অনুদানে নির্মিত ভবনে খুলে বসেছেন কতিথ ক্যাডেট শাখা। এখানকার আয় ব্যয় তিনি নিজে ব্যক্তিগত ভাবে ভোগ করেন। এছাড়াও কমিটির কতিপয় ব্যক্তি ও মাদরাসার মুহতামিম বিদেশী ও দেশী ধর্মভীরু মানুষের এবং বিভিন্ন দাতা সংস্থার সাহায্য লাখ লাখ টাকা লুটেপুটে খেয়ে থাকেন। যে কারনে কমিটির প্রভাবশালীরা মুহতামিমের বিপক্ষে যেতে রাজী নয় বলে এলাকাবাসী জানান।
অনুসন্ধানে জানা যায়, যে মাদরাসায় ২ হাজার, আড়াই হাজার কখনো ৩/৪ হাজার ছাত্র থাকতো। এখন আছে মাত্র ৪/৫ শো জন। তারাও উপস্থিত থাকেনা। সারা এলাকার সাধারন মানুষ মুহতামিম ওয়াইজ উদ্দিনের বিরোধীতা করলেও কমিটি তাকে অব্যহতি কিংবা বহ্নিস্কার করতে নারাজ! এই ওয়াইজ উদ্দিনের কারনে মাদরাসায় ও মসজিদের ভিতরে মারামারি হয়। ধর্মনিয়ে যদি এক সময় বৃহত আকার ধারন করে, তাহলে এর দায়-দায়িত্ব কে নেবে? এখন এলাকায় প্রচার করছে আগামী শুক্রবার পুলিশ এসে ওয়াইজ উদ্দিনকে মিম্বারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে। আর ফুলপুর থানার অফিসার ইনচার্জ বলেছেন, এটা তাদের দায়িত্ব নয়। আইন শৃংখলার অবনতি হলে তারা পরিস্থিতির মোকাবেলা করবেন। করবেন আইনের প্রয়োগ।
সুত্র আরো জানায়, জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসার মুহতামিম ওয়াইজ উদ্দিনের বিরুদ্ধে হজ্ব কাফেলার টাকা আত্নসাতের অভিযোগ রয়েছে। রয়েছে মামলাও।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD