1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মনিতোষ মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ রনি, মোখলেছুর রহমান, এসআই কুমোদলাল দাস, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী কালিবাড়ি কবরখানা এলাকার মিন্টু পন্ডিতকে ১৫০ পিস ইনজেকশনসহ, এসআই টিটু সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ইব্রাহিম, সোনিয়া আক্তার, এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আশিক, মেহেদী, অন্ত বণিককে গ্রেফতার করে।এছাড়া এসআই দেবাশীষ সাহা, এএসআই আনোয়ার হোসেন, আশরাফুল আলম শান্ত পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীররা হলো, মোঃ মহসীন, মোঃ ইসমাইল হোসেন ও প্রদীপ কুমার সাহা। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD