1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বগঞ্জে সেবাগ্রহীতাদের অফিসে আটকে তালা লাগিয়ে চলে গেলেন ভূমি কর্মকর্তা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

ঈশ্বগঞ্জে সেবাগ্রহীতাদের অফিসে আটকে তালা লাগিয়ে চলে গেলেন ভূমি কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বদরুল ইসলাম অফিসে আসা সেবাগ্রহীতা ও অফিস সহায়ককে আভেতরেটকে রেখে তালা দিয়ে চলে যান বাহিরে। দীর্ঘ ৩ ঘণ্টা আটক থাকার পর স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) খবর দিলে তিনি অফিসে গিয়ে তালা ভেঙে তাদের বের করেন।

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ওই ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠান।

শিপন সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা সকালে আসার পর কযেকজন সেবাগ্রহীতা ও তাদের অফিস সহায়কে ভেতরে আটকে রেখে বাহিরে তালা দিয়ে চলে যায়। পরে ভেতরে আটকে থাকায় তাদের চিৎকার শুনে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ফোন দিলে তিনি এসে তালা ভাঙেন। একজন ভূমি উপসহকারী কর্মকর্তার এমন আচরণ আসলে খুবই দুঃখজনক।

ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মতিন বলেন, সকাল ১১টার দিকে ভূমি উপসহকারী কর্মকর্তা অফিসে আসেন। আসার পর অফিস সহায়ক শাহনাজ পারভিন অফিসে আসছে কি না জানতে চান। পরে আমি বললাম আসে নাই। একথা শুনে আমাদের সবাইকে ভেতরে রেখে তালা দিয়ে তিনি বলেন, আমি না আসা পর্যন্ত তোরা কেউ বের হতে পারবি না।

ভূমি উপসহকারীকর্মকর্তা বদরুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার মাথায় একটু সমস্যা। হতে পারে এমন সমস্যার কারণে তালা দেওয়ার ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে আমাকে ফোনে জানানোর পর সঙ্গে সঙ্গে গিয়ে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তারপর ওই অফিসের তালা ভেঙে তাদের বের করি। এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট একটি প্রতিবেদন পাঠিয়েছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD