1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে- মানবন্ধনে ওয়াহাব আকন্দ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে- মানবন্ধনে ওয়াহাব আকন্দ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে
ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, শিশু আছিয়ার ধর্ষন ও নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করার কোন ভাষা নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। ধর্ষনকারীর কোন পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী, সমাজের জঘন্য কীট।
রবিবার (২৪ মার্চ) দুপুরে ময়মসনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশু আছিয়ার ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাধারন সম্পাদক ফারিয়া তাসনিম তিথি প্রমূখ।
প্রসঙ্গত, মাগুরার শিশু আছিয়া বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় গত ৫ মার্চ বুধবার রাতে ধর্ষিত হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রমজানের ছুটিতে শনিবার মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে আসে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD