1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ

শেখ মামুনুর রশীদ মামুন:|
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণের কাছ থেকে ঘুষ আদায় করে আসছেন। অভিযোগ উঠেছে, তিনি সরকারি দায়িত্বে থাকার সুযোগে একটি দালাল সিন্ডিকেট তৈরি করেছেন এবং জনগণের প্রয়োজনীয় কাজ দ্রুত সমাধান করতে ঘুষ গ্রহণ করছেন। সূত্র মতে, সিরাজুল ইসলাম এর আগে কেওয়াটখালি ভূমি অফিসে কর্মরত থাকাকালীনও একই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সেখানে জমির নামকরণের ফাইল প্রতি ৩ হাজার টাকা করে ঘুষ দাবি করতেন। এই অনৈতিক কার্যকলাপ এখনো সেখানে বলবৎ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহ পৌর ভূমি অফিসে যোগ দেওয়ার পরও তার অপকর্ম বন্ধ হয়নি। এখানেও তিনি ঘুষের বিনিময়ে জনগণের কাজ দ্রুত সমাধান করে চলেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজুল ইসলাম এখন ময়মনসিংহের মাসকান্দা এলাকায় বিলাসবহুল একটি বহুতল বাড়ি নির্মাণ করেছেন, যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। তবে স্থানীয়দের মতে, এত কম সময়ে এমন বিপুল পরিমাণ টাকা অর্জন কীভাবে সম্ভব হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে স্থানীয় জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা তদন্তের দাবি জানিয়েছেন এবং সিরাজুল ইসলামের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, একে ‘দুর্নীতিবাজ’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যিনি সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের অধিকার খর্ব করছেন। এছাড়া, একাধিক সূত্র জানিয়েছে যে, নায়েব সিরাজুল ইসলাম আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাদের সাথে সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে ঘুষ বাণিজ্য চালিয়ে গেছেন। তার বিরুদ্ধে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তাদের মামলার ভয় দেখাতেন এবং দলীয় নেতাদের নাম করে হুমকি দিতেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন নায়েব সিরাজুল ইসলাম। স্থানীয়রা মনে করছেন, এমন একজন দুর্নীতিবাজ ব্যক্তি জনগণের সেবা করতে পারেন না, বরং তিনি রাষ্ট্রের সম্পদের অপব্যবহার করছেন। তারা নায়েব মোঃ সিরাজুল ইসলামকে ময়মনসিংহ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের মতে, তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে দুর্নীতি বন্ধ করা যায় এবং জনগণ সঠিক সেবা পেতে পারে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, ভূমি অফিসে সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD