1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ৪৪ কেজি গাজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

ময়মনসিংহে ৪৪ কেজি গাজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৬৭ বার পড়া হয়েছে
 ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাতব্যাপী অভিযানে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়িসহ আন্তজেলা মাদক ব্যবসায়ীক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে বুধবার ভোরে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ শাকিল মিয়া ও মোঃ রনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল নগরীর আকুয়া বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজা এবং গাজা বোঝাই একটি পিকআপ গাড়ি ও গাজা বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইলসহ আন্তঃজেলা মাদক বিক্রি ও পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের মলাই মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া এবং  একই জেলার আকসিনা পূর্বপাড়ার সেলিম মিয়ার ছেলে মোঃ রনি। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD