1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এসএস‌সি ও সমমা‌নের পরীক্ষায় প্রথম দি‌নে ফুলবাড়ীয়ায় অনুপ‌স্থিত ১০৭ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

এসএস‌সি ও সমমা‌নের পরীক্ষায় প্রথম দি‌নে ফুলবাড়ীয়ায় অনুপ‌স্থিত ১০৭

মোঃ আঃ জব্বার, ফুলবাড়ীয়া ঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 ‌ ময়মন‌সিং‌হের ফুলবাড়ীয়ায় সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪হাজার ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে পরীক্ষায় অনুপ‌স্থিত ছিল ১০৭জন পরীক্ষার্থী। এদের মধ্যে ময়মন‌সিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৩জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরিক্ষায় ৫০জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪জন পরীক্ষার্থী অনুপ‌স্থিত র‌য়ে‌ছে ব‌লে স্ব স্ব কেন্দ্রর কেন্দ্র স‌চিবগণ জা‌নি‌য়েছেন। জানাগেছে,এসএসসি পরীক্ষায় ফুলবাড়ীয় সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে,এখানে ২৩জন পরীক্ষার্থী অনুপস্থিত থা‌কে। একইভাবে আ‌ছিম বহুমূখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার অংশগ্রহন করে ৮৭৮জন, অনুপুস্থিত থা‌কে ১৯জন, পলাশীহাটা স্কুল এন্ড ক‌লেজ পরীক্ষা কে‌ন্দ্রে ৭৩০জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে ৭২৪জন, এই কেন্দ্রে অনুপস্থিত থা‌কে ৬জন এবং মোহাম্মদ নগর উচ্চ বিদ‌্যালয় পরীক্ষা কে‌ন্দ্রে ৬৬৯জন পরীক্ষার্থীর ম‌ধ্যে পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে ৬৬৪জন, এই কে‌ন্দ্রে অনুপ‌স্থিত থা‌কে ৫জন পরীক্ষার্থী। কা‌রিগ‌রি বো‌র্ডের অধী‌নে আ‌ছিম বহুমুখী উচ্চ বিদ‌্যালয় পরীক্ষা কে‌ন্দ্রে এসএস‌সি ভো‌কেশনাল পরীক্ষায় ১৭৪জন পরীক্ষার্থীর ম‌ধ্যে পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে ১৭০জন এবং অনুপ‌স্থিত থা‌কে ৪জন। অপর‌দি‌কে মাদরাসা শিক্ষা বোর্ডর অধীনে ফুলবাড়ীয়া কে. আই সি‌নিয়র মাদ্রাসা পরীক্ষা কে‌ন্দ্রে ৭১৫জন পরীক্ষার্থীর ম‌ধ্যে ৬৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ গ্রহণ ক‌রে, এই কে‌ন্দ্রে অনুপ‌স্থিত থা‌কে ৩১জন এবং আ‌ছিম তা‌লিমুল মিল্লাত দা‌খিল মাদ্রাসা পরীক্ষা কে‌ন্দ্রে ৩৫৫জন পরীক্ষার্থীর ম‌ধ্যে ৩৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ গ্রহণ ক‌রে, এই কে‌ন্দ্রে অনুপ‌স্থিত থা‌কে ১৯জন পরীক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অ‌ফিসার মোস্তা‌ফিজুর রহমান ভূঞা জানান, উপজেলায় মোট সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪হাজার ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে পরীক্ষায় অনুপ‌স্থিত র‌য়ে‌ছে ১০৭জন পরীক্ষার্থী। অত্র উপ‌জেলায় সুন্দর পরিবেশে সুষ্ঠু-শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD