1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে আহত ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা

ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে যাত্রী নামানোর জন্য দাঁড়ায়। এ সময় ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জমুখী একটি মাহেন্দ্র পেছন থেকে এসে বাসটিকে ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহেন্দ্রে থাকা সব যাত্রী গুরুতর আহত হন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আহতদের মধ্যে রয়েছেন— ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের ফিরোজা খাতুন (৫০), হালিমা (৬৫), হোসাইন (১২), আছিয়া (৩০), রাউলেরচরের আব্দুস সামাদ (৫০), সোহাগি গ্রামের শিল্পী (২৫), ফুলপুর উপজেলার রুপসি গ্রামের আব্দুর রহমান (২), হুমায়ুন কবির (৩০), লিজা (২২) এবং ময়মনসিংহ সদরের রেলির মোড় এলাকার আব্দুল হালিম (৫০)।

 

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজীত কুমার দাস জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD