1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জেল গেইটে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি অনি আটক - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা

জেল গেইটে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি অনি আটক

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০০৭ বার পড়া হয়েছে

জামিনে কারামুক্ত হয়ে ফের জেল গেইট থেকে আটক হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫)। রাষ্ট্র বিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঠেকাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সামনে থেকে এই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ডিসি বাংলো ভাংচুর, শহীদ সাগর হত‍্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাসা ভাংচুরের মামলা রয়েছে। এর মধ‍্যে ৩টি মামলায় নিন্ম আদালত এবং সর্বশেষ গত ২৫ মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন লাভ করে।

অনির বড় ভাই নওফেল আহমেদ অমি খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আটক করেছে পুলিশ। বতর্মান তাকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ হোসেন বলেন, রাষ্ট্র বিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এনিয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর পলাতক থাকা অবস্থায় ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা অনিকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD