1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুরে গোলাম মোহাম্মদ এর নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা

গৌরীপুরে গোলাম মোহাম্মদ এর নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্ট ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ স্কুল এন্ড কলেজের অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের নৈরাজ্যের সৃষ্টির বিরুদ্ধে এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা আদর্শ স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, তৎকালীন সময়ে শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসির আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী সংশ্লিষ্ট বহিষ্কৃত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে গত ২০২৪ সালের ০২ সেপ্টেম্বর তৎকালীন ইউএনও শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারে অফিস কক্ষে সকাল ১০ টায় বৈঠক হয়। বৈঠকে অভিযোগ গুলো প্রমাণিত হওয়ায় পরদিন ০৩ সেপ্টেম্বর তাকে চূড়ান্ত ভাবে বহিষ্কারের জন্যে মাউশি বরাবর অভিযোগ প্রেরণ করা হয়, এবং সেই সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সাজেদুল হককে দায়িত্ব দেওয়া হয়।
বক্তরা আরও বলেন, নিয়োগ বাণিজ্য ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করাসহ নানান অনিয়মের ঘটনা তিনি ঘটিয়েছেন। তার পরেও নিজেকে প্রধান শিক্ষক দাবি করে প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে নৈরাজ্য করে আসছে।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ জানান, আজকের মানববন্ধনে বক্তাদের আনিত অভিযোগ গুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং বিদ্যালয়ের এমপিও পাসওয়ার্ডটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনার বাসায় নিয়ে মোবাইল থেকে দিয়েছে। আমি পাসওয়ার্ড পেয়ে আমার ইএফটি আপডেট করেছি।
তিনি আরও বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের ভুল বুজিয়ে উদ্বুদ্ধ করে আমার বিরুদ্ধে তারা উপস্থিত থেকে আন্দোলন করাটা অপরাধ।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন বলেন, আমি ছুটি নিয়ে অন্য একটা প্রোগ্রামে আছি বলে কল কেটে দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD