1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান

স্টাফ রিপোর্ট ::
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

 ভালুকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। বুধবার (২২ অক্টোবর )সকালে থেকে ময়মনসিংহ র‍্যাব-১৪’র এএসপি লুৎফার নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এই অভিযান চালায়।

জানা যায়, অভিযানের সময় মহাসড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির বৈধ লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ না থাকায় সেগুলো আটক করা হয়। এছাড়া, বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, যানবাহনের ফিটনেস ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের সচেতন করতেও এই অভিযান পরিচালিত হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমিয়ে আনতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাব সদস্যরা জানান। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর পলাশ ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।

অভিযানের সময় সাধারণ যাত্রী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তারা র‍্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়কে ঝুঁকি বাড়ছে। নিয়মিত অভিযান হলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভালুকায় আজকের এই বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD