1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা আটক, পিকআপসহ জব্দ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা আটক, পিকআপসহ জব্দ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করেছে পুলিশ। অভিযানে জিরাবাহী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে জিরার চালানটি শহরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় জিরাবাহী পিকআপটি জব্দ করা হলেও ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করা হয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশ করায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD