1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বগুড়ায় মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে হাতুড়ি পেটা: থানায় অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ

বগুড়ায় মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে হাতুড়ি পেটা: থানায় অভিযোগ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রতিহিংসার শিকার হয়েছেন ‘জাতীয় দৈনিক নববাণী’ প্রতিনিধি শ্রী গোবিন্দ রায়। বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাদক ব্যবসায়ী চক্রের সন্ত্রাসীরা তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রী গোবিন্দ রায় (৩৬) ‘দৈনিক নববাণী’ পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ১৩ ও ১৪ মে তিনি ধুনট থানা সংলগ্ন মালোপাড়া ও গুচ্ছগ্রামে চলমান মাদক ব্যবসা এবং মাদকসেবীদের অত্যাচারের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হাওয়ার্ড ওরফে রুবেল (২৯) এবং মো. মোস্তা (৭০)-সহ তাদের সহযোগীরা সাংবাদিকের গোবিন্দ চন্দ্রের ওপর হামলার পরিকল্পনা করে।

গত ১৪ মে ২০২৬ তারিখ রাত অনুমান ৮:২০ ঘটিকার সময় অভিযুক্তরা প্রথমে সাংবাদিকের বসতবাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে গোবিন্দ রায় বাড়ি ফেরার পথে ধুনট থানাধীন ক্লিওপেট্রা সিনেমা হলের গলির মুখে পৌঁছালে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।প্রত্যক্ষদর্শী ও অভিযোগের বর্ণনা অনুযায়ী, ২নং বিবাদী মো. মোস্তার নির্দেশে ১নং বিবাদী মো. হাওয়ার্ড ওরফে রুবেল তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে সাংবাদিকের মাথায় সজোরে আঘাত করার চেষ্টা করে। আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাংবাদিকের বাম চোখের নিচে লাগে এবং তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।​

আহত সাংবাদিককে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্রী গোবিন্দ রায় বাদী হয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD