1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দূর্গাপুরে বাদীকে শায়েস্তা করতে থানায় অভিযোগ দিয়েছে আসামী - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দূর্গাপুরে বাদীকে শায়েস্তা করতে থানায় অভিযোগ দিয়েছে আসামী

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪২২ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গন্ডাবেড় গ্রামের আব্দুল হামিদ এর ওপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের মামলার প্রধান আসামি একই গ্রামের ওমর ফারুক ওরফে জুন্নুন, বাদী হয়ে তাকে আসামী করা মামলার বাদী আব্দুল হামিদ সহ মামলায় স্বাক্ষী তার পরিবারের অন্যান্য ভাইদের আসামী করে দূর্গাপুর থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ২৫/০৫/২০২২ সকাল ৮ ঘটিকায় পাওনা টাকা চাওয়ার অপরাধে আবদুল হামিদ সহ তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালায় ওমর ফারুক ওরফে জুন্নুন ও তার ছোট ভাই মাসুদ সহ আরও অনেকে।এ বিষয়ে দূর্গাপুর থানায় মামলা রয়েছে। যার নং ৬ তাং,২৫/০৮/২০২২।


স্হানীয় সূত্রে জানা গেছে, পূর্ব সূত্রতার জেরেই , আব্দুল হামিদ ও তার বড় ভাই নুরুল আমিন, ইউসুফ আলী, মোনায়েম কে সাজানো অভিযোগ দিয়ে প্রতিনিয়ত হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে । এমনকি নিজের পুকুরের মাছ নিজেই বিষ দিয়ে মেরে, নিজেরাই মিথ্যা সাক্ষী হয়ে স্হানীয় পুলিশকে মেনেজ করে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে ।,অবশ্য বিষয় টি নিয়ে স্হানীয় এলাকায় সমালোচনার ঝড় বইছে । ইতিমধ্যে দূর্গাপুর থানার এস আই মীর্জা শফিকুল ইসলাম, ভুক্তভোগী আব্দুল হামিদ কে ফোন করে বলেন বাড়ি থেকে সরে যাও, তা নাহলে ধরে নিয়ে আসবো। এদিকে এমন ষড়যন্ত্র মূলক পরিস্থিতিতে আব্দুল হামিদের পরিবার বিব্রত ও আতংকিত।

জুন্নুন জানান, তার অভিযোগ সত্য, তার পুকুরের মাছ মেরে ফেলেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD