1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে গাজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

ময়মনসিংহে ডিবির অভিযানে গাজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে চার কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত অঞ্চল গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার পৃথক অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এর মাঝে এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর শম্ভুগঞ্জ থেকে ৪ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী সিলেটের জকিগঞ্জের রুবেল আহম্মদকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের হরিরামপুর থেকে আধাকেজি গাঁজাসহ মাাক ব্যবসায়ী মোঃ আবু রাসেলকে এবং এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার কাশর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ ও লিটন মিয়াকে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD