1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
৫ হাজার নাগরিকের মাঝে বয়স্কভাতার কার্ড বিতরণ করলেন মসিক মেয়র টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

৫ হাজার নাগরিকের মাঝে বয়স্কভাতার কার্ড বিতরণ করলেন মসিক মেয়র টিটু

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার বয়স্কভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সিটি কর্পোরেশনের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে মেয়র ইকরামুল হক টিটু আনুষ্ঠানিকভাবে এ সব কার্ড বিতরণ করেন।
এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুঃস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধানসহ পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে বয়স্কভাতার কার্ড প্রধানমন্ত্রীর অনন্য উপহার। গত অর্থবছরের আগে পর্যন্ত বিলুপ্ত পৌরসভা থেকে শুরু করে এ যাবৎকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বয়স্কভাতার কার্ডধারী নাগরিক ছিলেন ৭ হাজার ৭৩০ জন। কিন্তু গত অর্থবছরেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বরাদ্দের মাধ্যমে ময়মনসিংহ সিটিবাসীর দাবী পূরণ করে ৫ হাজার বয়স্কভাতার কার্ড দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগের ফলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রায় ৯৫ ভাগ ভাতা পাওয়ার যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা সম্ভব হয়েছে। উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, রাস্তা, ড্রেন, সড়কবাতি, স্বাস্থ্য কেন্দ্র চালু, নাগরিক সেবার মান বৃদ্ধি সকলক্ষেত্রে আমরা কাজ করছি। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।


সামাজিক সুরক্ষা কর্মসুচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ বরাদ্ধপ্রাপ্ত বয়স্ক ভাতাভোগীদের কার্ড বিতরণ অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র সামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শিউলী হরি।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD