1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের নান্দাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডিবির অভিযানে গ্রেফতার ৫ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহের নান্দাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডিবির অভিযানে গ্রেফতার ৫

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৬৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের নান্দাইলে স্বর্ণের দোকানে পৃথক ডাকাতির ঘটনায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। টানা ৫ দিনের অভিযানে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের নান্দাইল থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। রবিবার পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, গত ২৪ অক্টোবর নান্দাইল থানার নান্দাইল বাজারে দুইটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকতরা দুইটি স্বর্ণের দোকান থেকে ১৭ ভরি স্বর্ণ, ৯০ ভরি রুপা, ২টি মোবাইল ও নগদ সাড়ে ৪ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলা নং-১৯ তারিখ-২৬/০৯/২০২২—ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। তিনি আরো বলেন, ডাকাতির মামলা দায়েরের পর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশ মামলার রহস্য উদঘাটন, ডাকাতচক্রকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি চৌকশ টিম অভিযানে নামে। ডিবির চৌকশ টিম গাজীপুর, ঢাকা সহ আশপাশ এলাকায় ধারাবাহিকভাবে টানা ৫ দিন অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, ঢাকা নবাবগঞ্জের জসিম বেপারী, আসাদুল, শামছুদ্দিন মোল্লা ও শেখ সুজন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করে। ওসি আরো বলেন, অপর একটি অভিযানে নান্দাইল নান্দাইল মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৯/১০/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ এর আসামি মোঃ আব্দুল জলিলকে গ্রেফতার করে। জলিল নান্দাইলের মাইজহাটি উত্তরপাড়ার মৃত-আব্দুল বারিকের ছেলে। সোমবার গ্রেফতারকৃত আসামিদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি সফিকুল ইসলাম আরো বলেন, ডাকাতির মামলার ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD