1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় কোতোয়ালির অভিযানে আরো ডাকাত গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় কোতোয়ালির অভিযানে আরো ডাকাত গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে হাইওয়ে রোডের বেলতলী এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় আরো এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের নাম মোঃ ইন্তাজ আলী। তার বাড়ি জামালপুরের ইসলামপুরে। এর আগে এ ঘটনায় আরো তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২২ অক্টোবর রাতে একদল ডাকাত কর্মচারী পরিচয়ে বেলতলীতে মেঘনা গ্রুপের ডিপোর ভিতরে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে মালামাল লুটে নেয় । এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয় (নং-৯২/১০০০ তারিখ-২৩/০৯/২০২২ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) ।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওসি শাহ কামাল আকন্দের সার্বিক তদারকিতে ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাতচক্রকে গ্রেফতারে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন, এসআই মিনহাজ উদ্দিন, এস আই নিরুপম নাগ এবং এএসআই সুজন সাহা অভিযানে নামেন। টানা কয়েকদিনের অভিযানে
ইতিমধ্যে কোতোয়ালী থানার এই চৌকোস টিম ২৪ অক্টোবর লুন্ঠিত ট্রাক গাজীপুর থেকে উদ্ধার করে এবং ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত তদন্তে প্রাপ্ত তিন ডাকাতকে জামালপুর ও গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করে। তারা হলো, নজরুল ইসলাম, আবু সাঈদ সৈকত ওরফে শওকত ও মোঃ বাদল ওরফে আসলাম। গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনার সহিত সম্পৃক্ত মর্মে আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় চলমান অভিযানে বুধবার মধ্যরাতে কোতোয়ালি পুলিশের চৌকস এই টিম গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকা থেকে টঙ্গী থানা পুলিশের সহায়তায় ইন্তাজ আলী নাামে আরো এক ডাকাতকে গ্রেফতার করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD