1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টার আশংকায় জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

ময়মনসিংহে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টার আশংকায় জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে
 ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সহ সকল ধরনের নাশকতার আশংকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ ১৫ অক্টোবর বিকাল তিনটায় রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বরে অবস্থান কর্মসুচি পালন করে । ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের উদ্যোগে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।
কর্মসূচির সমাপনী বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা বলেন, আওয়ামী লীগ শান্তিপুর্ন কর্মসূচিতে বিশ্বাসী। দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনের মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। তবে মিছিল ও সমাবেশের নামে কোন রাজনৈতিক দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, নাশকতা ও জনগনের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে আওয়ামী লীগ প্রতিহত করার জন্য অতীতেও মাঠে ছিল। আজও আছে, ভবিষ্যতেও মাঠে থাকবে।
এ সময় জাতীয় সংসদ সদস্য ও  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের  সহসভাপতি আমিনুল হক শামীম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও  ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ,  দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, যুব বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু,  সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী,  সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সম্মানিত সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এডভোকেট ইমদাদুল হক সেলিম,  সাধারন সম্পাদক হারুন অর রশিদ, ফুলবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, জেলা শ্রমিক লীগ আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন,  জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, সভাপতি নাজমুল হক মন্ডলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD