1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে মিলাদ ও দোয়া - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে মিলাদ ও দোয়া

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর ফুলবাড়িয়া খাদেমুল উলুম(কে আই) ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, মোঃ শামছুল হক, ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন, সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, আবু কাউসার মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ইকবাল, সাংস্কৃতিক বিষক সম্পাদক মাহতাব উদ্দিন, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, কৃষকলীগের আহবায়ক মাসুদ আলম লিটন, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল,
সহ উপজেলা আওয়ামী, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, তাতীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে ফুলবাড়িয়া কেআই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী দেশ ও জাতির মঙ্গল কামনা, শহীদ শেখ রাসেলসহ ১৫ আগষ্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD