1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে আলোচনা ও দোয়া - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে আলোচনা ও দোয়া

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় নগরীর টাউনহল প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের জনপ্রিয় জননন্দিত মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সম্মানিত সদস্য এম এ ওয়াহেদ, মহিলা আওয়ামী লীগর সহসভাপতি নাহিদা ইকবাল, নুরজাহান মিতু, জেলা যুব লীগের সম্মানিত যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, এইচ এম ফারুক, মহানগর কৃষক লীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজিব, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি, যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন সহ আওয়ামী, যুবলীগ, কৃষকলীগ, তাতীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা, শহীদ শেখ রাসেলসহ ১৫ আগষ্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD