1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এস আই নিরুপম মিনহাজের সফল আভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ৭ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস আই নিরুপম মিনহাজের সফল আভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ৭

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫৪২ বার পড়া হয়েছে
গত ১১ এপ্রিল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১০০ টাকা পাওনা বিষয় নিয়া হত্যা মামলার ০১ মাত্র আসামীসহ মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ,  শাহ কামাল আকন্দ (পিপিএম বার) এর সার্বিক দিক নির্দেশনা এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন আকুয়া দক্ষিনপাড়া দরবার শরীফ রোড এলাকা হইতে থানায় হত্যা মামলার রুজুর ০২ ঘন্টার মধ্যে মামলার এজাহারনামীয় একমাত্র আসামী হৃদয় মিয়া (২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।  হৃদয় ঘটনার সহিত সড়িত মর্মে স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করিয়াছে।
এসআই (নিঃ) মোঃ আজগর আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকা হতে ডাকাত দলের সক্রীয় সদস্য শফিকুল ইসলাম (৫৯)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শাহজাহালাল, এএসআই/ কাজল এবং এ এস আই/আবুল হাসানগন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ জনকে গ্রেফতার করেন। তারা হলেন মোঃ মঞ্জুরুল হক, মোঃ হুমায়ন কবির ও শাখের আহমেদ পাপেল। এছাড়াও এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কৃষ্টপুর এলাকা হইতে চুরি, ছিনতাইসহ ১৬ টি মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আতিক (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD