1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সভা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সভা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার এনায়েতপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকালে এনায়েতপুর ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের কার্যকরী কমিটির এই সভা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শামীমের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য রাকেশ মল্লিক, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন, আমসর উদ্দিন, আয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।


সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুসারে ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলকে আরো গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সভা করছে। এরই ধারাবাহিকতায় এনায়েতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়। আগামীতে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৩ মাস অন্তর অন্তর কার্যকরী সভা করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, গত ১৫ বছরে সারা দেশের মত ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ভিজিএফ, ভিজিডি থেকে শুরু করে বিভিন্ন ভাতা, প্রাইমারী স্কুল শিক্ষার্থীরা স্কুল ড্রেসসহ বিনামুল্যে বই পাচ্ছে। সেই উন্নয়ন ও শেখ হাসিনার দেয়া সুবিধা গুলো জনগনের মাঝে বেশি করে প্রচার করতে হবে। বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভুমিকা দাত ভাঙ্গা জবাব দিতে হবে। একইসাথে দলের ঐক্য বজায় রেখে শৃংখলার মধ্যে দল পরিচালনায় সকলের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে এমপি হিসেবে দেখতে চাইবেন আমরা তার সাথেই আছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD