1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে
গত ২১ এপ্রিল ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্ব ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সহ আরও ০৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় এসআই(নিঃ)/মোঃ আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল রাত ২১.১৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন র‌্যালীর মোড় সাকিনস্থ শাহজাহান টাওয়ার এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী  খালেক হোসেন(২০), পিতামৃত-জাকের হোসেন, মাতা- নুর বাহার, সাং-কচুবনিয়া, ২৬৭নং সুমধুম মৌজা, থানা-নাইক্ষংছড়ি, জেলা-বান্দরবানকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে।
 
এসআই (নিঃ) অসীম কুমার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ঢাকা বাইপাস রোডস্থ বলাশপুর বাইপাস মোড় সংলগ্ন SwaRaj শো রুমের সামনে পাকা রাস্তার উপর হইতে ডাকাতির চেষ্টকালে আসামী  অর্নব দত্ত (২১) ও জুয়েল (২৮)দ্বয়কে গ্রেফতার করা হয় এবং আসামীদ্বয়ের নিকট হইতে একটি কালো রংয়ের সুইচ গিয়ার চাকু, যাহার দৈর্ঘ্য বাটসহ ৬.৩ ইঞ্চি প্রায়, যাহার একপাশ ধারালো ও অপর পাশে অংশে খাজ কাটা, উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা শান্তিনগর এলাকায় আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে রতন(৩৮)কে বে-সামাল অবস্থায় হৈ-চৈ চিল্লা করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রিফাত আল আফসানী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন টাউনহল মোড় হইতে আসামী মোঃ বাবুল মিয়া ওরফে বাবু (৩২)কে বে-সামাল অবস্থায় হৈ-চৈ চিল্লা করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে গ্রেফতার করা হয়।
 ইহা ছাড়াও এসআই(নিঃ) মোঃ ছাত্তার হোসেন থানা এলাকা হতে জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী নরেশ কর্মকার, পিতা- মৃত জগদিশ চন্দ্র কর্মকার, সাং- দাপুনিয়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD