1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বিটিসিএল,এর সেবা নিয়ে গ্রাহকদের সাথে মতবিনিময় - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

ময়মনসিংহে বিটিসিএল,এর সেবা নিয়ে গ্রাহকদের সাথে মতবিনিময়

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৯৬২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ময়মনসিংহের উপমহাব্যবস্থাপক বলেছেন, দেশব্যাপী আইপি নেটওয়ার্ক গড়ে তোলা ও সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বুধবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ময়মনসিংহ এর সৌজন্যে MOTN (Modernisation of Telecommunication Network) প্রকল্পের কার্যক্রম ও সেবা নিয়ে গ্রাহকদের সাথে বিটিসিএল, ময়মনসিংহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিটিসিএলের উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার হানিফ উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচি বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়ন/গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড সেবা পৌঁছানোর নিমিত্ত দেশব্যাপী আইপি নেটওয়ার্ক গড়ে তোলা অপরিহার্য। তিনি আরও বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প MOTN বাস্তবায়ন করছে। প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশজুড়ে আধুনিক টেলিফোন, উচ্চগতির ইন্টারনেট ও ভিডিও কমিউনিকেশনের সুযোগ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক আব্দুল মুকিতসহ বিটিসিএল এর কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD