1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ রেঞ্জে কর্ম মূল্যায়নের শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন শেরপুর জেলার এসপি - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ রেঞ্জে কর্ম মূল্যায়নের শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন শেরপুর জেলার এসপি

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করলেন শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম মহোদয়ের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনে কক্ষে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল-২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে মার্চ/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে শেরপুর জেলা পুলিশ পুরস্কার লাভ করে।

সভায় শেরপুর জেলা পুলিশ ‘শ্রেষ্ঠ জেলা’ হিসাবে নির্বাচিত হওয়ার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির নিকট হতে শেরপুর জেলা পুলিশের পক্ষে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন মোঃ কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার, শেরপুর।

সভায় মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন)
ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ;  আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ সহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD