1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামালপুরের ফারজানার ময়মনসিংহ কারাগারে উড়নায় ঝুলন্ত লাশ পাওয়া গেছে - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

জামালপুরের ফারজানার ময়মনসিংহ কারাগারে উড়নায় ঝুলন্ত লাশ পাওয়া গেছে

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে একজন মহিলা আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ ১৫ মে সময় ১৩:৩০ ঘটিকের দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মহিলা কয়েদ খানায় গ্রিলের মধ্যে ওড়না পেঁচিয়ে ফারজানা (২৫) নামের এক মহিলা আত্মহত্যা করেন।

পরবর্তীতে জেলখানার কর্তব্যরত সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পোস্টমর্টেমের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

 জানা যায়, ফারজানা বাড়ি জামালপুর জেলায়। তিনি তার নিজ সন্তানকে মেরে ফেলার অভিযোগে গত ২৮/০৪/২৩ তারিখ হতে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের মহিলা হাজতে ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD