1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নেপাল ধরঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এঁর নেতৃত্বে গৌরীপুর থানাধীন তাঁতকুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃতরা হলেন আব্দুছ ছালাম ভূঁইয়া (৫০), পিতাঃ মৃত আব্দুর রশিদ, মাতাঃ মৃত আমেনা বেগম, মাহমুদা বেগম (৩৮), স্বামীঃ আব্দুছ ছালাম ভূঁইয়া, মাতাঃ আনোয়ারা বেগম, উভয়ের সাং-চাপৈর, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এ ব্যাপারে খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা সংস্থার অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD